মেসির বিদায়ের পর ১০ নম্বর জার্সি নিয়ে স্কালোনির বার্তা

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না আর কাউকে। অধিনায়কের শেষ ম্যাচ পর্যন্ত ঐতিহাসিক নম্বরটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদায়ের পরই ঠিক করা হবে তার উত্তরসূরি।

2026-09-30T14:23:12+06:00
2026-09-30T14:23:12+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
মেসির বিদায়ের পর ১০ নম্বর জার্সি নিয়ে স্কালোনির বার্তা
জবাবদিহি ডেস্ক
⏲ ২:২৩ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
লিওনেল মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না আর কাউকে। অধিনায়কের শেষ ম্যাচ পর্যন্ত ঐতিহাসিক নম্বরটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদায়ের পরই ঠিক করা হবে তার উত্তরসূরি।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি। তার আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচে কোনো খেলোয়াড়কেই ১০ নম্বর দেয়া হবে না।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘এই ম্যাচগুলোতে কাউকে ১০ নম্বর দেয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর ম্যাচের আগে আমরা কাউকে এটি দেব না। এরপর দেখব, কাকে দেয়া যায়।’

তবে মেসির পর কে হবেন আর্জেন্টিনার নতুন ‘১০’, সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। স্কালোনি জানিয়েছেন, ভবিষ্যতে একজন খেলোয়াড়ের কাছেই স্থায়ীভাবে এই জার্সি দেখতে চান তিনি।

‘বাছাইপর্বে একই খেলোয়াড়কে সবসময় এই নম্বর পরতেই হবে, এমন নয়। তবে আমাদের ভাবনা হচ্ছে একজনই এটি রাখবে। কারণ এই জার্সি পরার সঙ্গে অনেক সুন্দর ব্যাপার জড়িয়ে আছে। এখনো আমরা কাউকে ঠিক করিনি,’ বলেন আর্জেন্টিনা কোচ।

মেসির অনুপস্থিতিতে স্কালোনির সময়ে একাধিক ফুটবলার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছেন। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে মেসি না থাকায় ১০ নম্বর পরেছিলেন তিনি। এর আগে অ্যাঞ্জেল কোরেয়া ও পাওলো দিবালাকেও এই জার্সিতে দেখা গেছে।


জ/রা


  বিষয়:   লিওনেল মেসি  আর্জেন্টিনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত