রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে চোটের কারণে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ ধরা পড়ে। সতর্কতা হিসেবে তাকে জাতীয় দল থেকে আপাতত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

2026-09-30T17:17:06+06:00
2026-09-30T17:17:06+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
স্পোর্টস ডেস্ক
⏲ ৫:১৭ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে চোটের কারণে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ ধরা পড়ে। সতর্কতা হিসেবে তাকে জাতীয় দল থেকে আপাতত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বিবৃতিতে বলা হয়, পরীক্ষায় রাফিনিয়ার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ পাওয়া গেছে। চোটের মাত্রা গুরুতর না হলেও সতর্কতার অংশ হিসেবে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ গোলের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনিয়া। তবে বিরতির পর আর মাঠে ফেরেননি তিনি। তার পরিবর্তে খেলানো হয় এন্ড্রিককে। ম্যাচ শেষে পরীক্ষায় রাফিনিয়ার ডান উরুর পেশিতে ফোলা ধরা পড়ে।

রাফিনিয়া না থাকায় ভারতের বিপক্ষে ম্যাচে তার অভিজ্ঞতার ঘাটতি অনুভব করতে পারে ব্রাজিল। তার জায়গায় একাদশে শুরু থেকেই এন্ড্রিককে দেখা যেতে পারে।

রাফিনিয়ার পরিবর্তে নতুন করে কাউকে জাতীয় দলে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের মেডিকেল টিমও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি। ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনার পর তাকে স্পেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চোটের কারণে গত মৌসুমেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল রাফিনিয়াকে। ডান উরুর চারটি পৃথক চোটের কারণে মোট ১৫০ দিনের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোটের কারণে একটি ম্যাচে খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা।

জ/শা 



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত