নেত্রকোনায় ভার্চ্যুয়ালি কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধিঃ

দেশজুড়ে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার কাপাসকাটিয়া ব্লকের কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুরের সুসং সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

2026-10-01T21:58:00+06:00
2026-10-01T21:58:00+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নেত্রকোনায় ভার্চ্যুয়ালি কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনা প্রতিনিধিঃ
⏲ ৯:৫৮ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার কাপাসকাটিয়া ব্লকের কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুরের সুসং সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, কৃষকদের সরকারি কৃষিসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনতে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে দুর্গাপুরের কাপাসকাটিয়া ব্লকের ১ হাজার ৪৬ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা কৃষকদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের বিভিন্ন সরকারি সহায়তা সহজে পাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

জ/শা 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত