বাকেরগঞ্জের নিখোঁজ তিন ছাত্রী ঢাকায় উদ্ধার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

দেশজুড়ে

2026-10-01T15:29:37+06:00
2026-10-01T15:34:34+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বাকেরগঞ্জের নিখোঁজ তিন ছাত্রী ঢাকায় উদ্ধার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
⏲ ৩:২৯ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর-কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকার কদমতলী থানার আওতাধীন ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। 

অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনের সার্বিক নির্দেশনায় প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/শা 



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত