প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-09-29T21:37:09+06:00
2026-09-29T21:37:09+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ৯:৩৭ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রতি মিনিট কথা বলার বিপরীতে গ্রাহকদের ১০ মেগাবাইট (এমবি) করে বিনা মূল্যে ইন্টারনেট দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলাদেশে কোনো মোবাইল অপারেটরের এ ধরনের উদ্যোগ এটিই প্রথম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ ২৯ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এ অফার বাংলালিংকের সব প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন। আউটগোয়িং কলে এক মিনিট কথা বললেই স্বয়ংক্রিয়ভাবে ১০ এমবি বোনাস ইন্টারনেট যুক্ত হবে গ্রাহকের অ্যাকাউন্টে। এ বোনাসের মেয়াদ থাকবে এক দিন। অনলাইনে যেকোনো কাজে এই ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এ সুবিধা পেতে গ্রাহকদের আলাদাভাবে কোনো অফার চালু করতে হবে না। এক মিনিটের কল শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই অ্যাকাউন্টে ১০ এমবি বোনাস যোগ হবে।

এক মিনিট পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যত সেকেন্ড কথা বলা হবে, তা পরবর্তী কলের সময়ের সঙ্গে যোগ হবে। যেমন, কোনো গ্রাহক এক মিনিট ৪০ সেকেন্ড কথা বললে প্রথম এক মিনিটের জন্য তিনি ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন। বাকি ৪০ সেকেন্ড পরের কলের সঙ্গে যুক্ত হবে। পরবর্তী কলে আরও ২০ সেকেন্ড কথা বললেই আগের ৪০ সেকেন্ডসহ এক মিনিট পূর্ণ হবে এবং গ্রাহক পাবেন আরও ১০ এমবি বোনাস ইন্টারনেট।

এ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বাংলালিংকে গ্রাহকদের আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। তারা প্রতিদিন কীভাবে সেবা ব্যবহার করেন, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। সাধারণ ফোন কলের সঙ্গে আমরা এবার বাড়তি একটি সুবিধা যোগ করেছি। গ্রাহক যত মিনিট কথা বলবেন, সেই সময়ের বিপরীতে তাঁরা বোনাস ইন্টারনেট পাচ্ছেন।”

গ্রাহকদের প্রতিদিনের যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলালিংক। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চালু থাকবে। ফলে নিয়মিত কানেক্টিভিটি সেবা ব্যবহারের পাশাপাশি বাড়তি ইন্টারনেট সুবিধাও পাবেন বাংলালিংকের গ্রাহকেরা।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত