এআই ও সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাঈমুল আহসান

জবাবদিহি ডেস্ক

প্রযুক্তি

2026-09-22T20:56:25+06:00
2026-09-22T20:56:25+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রযুক্তি
এআই ও সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাঈমুল আহসান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করছেন বাংলাদেশি প্রযুক্তিবিদ ও গবেষক মো. নাঈমুল আহসান। দেশ-বিদেশে প্রায় নয় বছরের পেশাগত অভিজ্ঞতা নিয়ে বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

মো. নাঈমুল আহসান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. কামরুল আহসান এবং সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ফরিদা আহসানের সন্তান।

২০১৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন নাঈমুল। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে সাইবার নিরাপত্তায় তথ্যপ্রযুক্তিতে মাস্টার অব সায়েন্স ডিগ্রি নেন। সেখানে ৪.০০-এর মধ্যে ৩.৯২ জিপিএ অর্জন করে ‘সামা কাম লডে’ সম্মান পাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠাতা বৃত্তিও লাভ করেন তিনি।

বর্তমানে নাঈমুলের গবেষণার অন্যতম ক্ষেত্র হলো ওপেন ব্যাংকিংয়ে তৃতীয় পক্ষের এপিআই ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি এবং এর সঙ্গে পরিচালনাগত ক্ষতির সম্পর্ক। পাশাপাশি ডিপ লার্নিং, সরবরাহ চেইন পূর্বাভাস, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণ নিয়েও গবেষণা করছেন তিনি।

ডিপ নিউরন রিসার্চ অ্যান্ড কনসালট্যান্সির অর্থায়নে পরিচালিত একটি যৌথ গবেষণা প্রকল্পেও যুক্ত রয়েছেন নাঈমুল আহসান। প্রকল্পটির উদ্দেশ্য প্রকৌশল প্রকল্প ব্যবস্থাপনায় ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তার কাঠামো তৈরি করা। ছয়জন মূল গবেষকের একজন হিসেবে তিনি এই প্রকল্পে কাজ করছেন।

পেশাজীবনে বাংলাদেশে ওমেগা এক্সিম লিমিটেড, বিবি আইটি ও এক্সেল টেকনোলজিস লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নাঈমুল। টেলিযোগাযোগ, ব্যাংকিং ও এন্টারপ্রাইজ প্রযুক্তি খাতে তথ্যপ্রযুক্তি অবকাঠামো, সফটওয়্যার এবং প্রযুক্তি সমাধান নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

তাঁর পেশাগত সনদের মধ্যে রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি), কম্পটিয়া সাইবারসিকিউরিটি অ্যানালিস্ট (সাইএসএ+) এবং সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ)। এ ছাড়া তিনি পিএমআই লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সঙ্গেও যুক্ত রয়েছেন।

ভবিষ্যতে নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের প্রসার, ডিপফেকসহ উদীয়মান সাইবার হুমকি মোকাবিলা এবং ঝুঁকিভিত্তিক প্রযুক্তিগত সিদ্ধান্ত গ্রহণের কাঠামো উন্নয়নে কাজ করার লক্ষ্য রয়েছে নাঈমুল আহসানের। এআই ও সাইবার নিরাপত্তার সমন্বিত প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়েও কাজ করছেন তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]