‎পাঁচবিবিতে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে জামায়াতের নেতা আহত

‎‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি:

দেশজুড়ে

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডা. মো. সুজাউল করিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

2026-09-28T17:01:07+06:00
2026-09-28T17:05:47+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে জামায়াতের নেতা আহত
‎‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৫:০৫ পিএম
জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. সুজাউল করিম
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডা. মো. সুজাউল করিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

‎উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ যোগ দেয়ার জন্য পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডা. মো. সুজাউল করিম কুসুম্বা ইউনিয়নের বাঁশপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চানপাড়া সড়ক পথে পাঁচবিবি অভিমুখে আসছিলেন। প্রতিমধ্যে কুসুম্বা বোর্ডঘর নামক স্থানে একটি শেয়াল হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

‎স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাঁর বাম হাতের কব্জি ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গিয়ে গুরুতর জখম হয়েছেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার্ড করতে হতে পারে।


জ/রা




  বিষয়:   শিয়াল  ধাক্কা  জামায়াত নেতা  আহত 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]