বাঞ্ছারামপুরে সংঘর্ষে নিহত ১, দুই মামলায় আসামি ৭০

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলাগুলোতে মোট ৭০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে স্বাধীন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

2026-09-29T22:38:09+06:00
2026-09-29T22:38:09+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে সংঘর্ষে নিহত ১, দুই মামলায় আসামি ৭০
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
⏲ ১০:৩৮ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলাগুলোতে মোট ৭০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে স্বাধীন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দুটি করা হয়। এর মধ্যে এমরান মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে মামলা করেন। অপরদিকে জহিরুল ইসলাম বাদী হয়ে ৫৮ জনকে আসামি করে বিস্ফোরক ও মারামারির অভিযোগে আরেকটি মামলা করেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে স্বাধীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সেবু সরকার বাড়ির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত ৩০ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে সেবু সরকারের পক্ষের লোকজন এলাকায় ছিলেন না।

এর ধারাবাহিকতায় সোমবার ভোরে সেবু সরকারের নাতি মোক্তার হোসেন নরসিংদী থেকে লোকজন ভাড়া করে এনে প্রতিপক্ষের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি বিস্ফোরক ও মারামারির ঘটনায় করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। শান্তিপুর গ্রামে শান্তি ফিরিয়ে আনতে পুলিশ কাজ করছে।

জ/শা 



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত