ছারপোকার কামড়ে অসুস্থ বিমান কর্মী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সরবরাহ করা খাবারে তেলাপোকা এবং উড়োজাহাজের ভেতর ছারপোকার কামড়ে ইতালির রোমে এক পরিচ্ছন্নতাকর্মী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইতালির রোম বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে চরম হুঁশিয়ারি পাওয়ার পর বাংলাদেশ ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিস্থিতি সামাল দিতে ৭ দফা জরুরি নির্দেশনা জারি করেছে।

2026-09-17T17:20:43+06:00
2026-09-17T17:20:43+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাংলাদেশ বিমানে পোকামাকড়ের রাজত্ব
ছারপোকার কামড়ে অসুস্থ বিমান কর্মী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম 
ছারপোকার কামড়ে অসুস্থ বিমান কর্মী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সরবরাহ করা খাবারে তেলাপোকা এবং উড়োজাহাজের ভেতর ছারপোকার কামড়ে ইতালির রোমে এক পরিচ্ছন্নতাকর্মী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইতালির রোম বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে চরম হুঁশিয়ারি পাওয়ার পর বাংলাদেশ ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিস্থিতি সামাল দিতে ৭ দফা জরুরি নির্দেশনা জারি করেছে।

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় জানিয়েছে, গত ২২ জুলাই বিজি ৩৫৫ ফ্লাইটে থাকা পোকামাকড়ের কামড়ে তাদের এক পরিচ্ছন্নতাকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি চিকিৎসা নিতে বাধ্য হন। ফিউমিচিনো কর্তৃপক্ষ দ্রুততম সময়ে উড়োজাহাজ জীবাণুমুক্ত করে নতুন ‘ডিসইনফেকশন সনদ’ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সনদ না পাঠালে ওই বিমানবন্দরে বাংলাদেশ বিমানের অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

খাবারে তেলাপোকা মেলার অভিযোগের সত্যতা পেয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর বিএফসিসি ৭ দফা নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেয়।

সুরক্ষিত ফয়েল সিলিং: পরিবহন ও লোডিংয়ের সময় পোকা-মাকড়ের সংক্রমণ এড়াতে খাবারের বক্স নিরাপদ ফয়েল কভার দিয়ে ভালোভাবে মোড়ানো ও সিল করা নিশ্চিত করতে হবে।

ইঞ্জিনিয়ারিং সেকশনের নজরদারি: উড়োজাহাজের ভেতরের সমন্বিত পোকামাকড় নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণে দায়িত্ব জোরদার করা হয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশনের ওপর।

ট্রলি স্যানিটেশন: স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে খাবারের ট্রলি শতভাগ পরিষ্কার ও ধোয়া নিশ্চিত করতে হবে।

কঠোর তদারকি: খাবার সাজানোর কর্মীদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং প্রস্তুত থেকে প্যাকিং পর্যন্ত প্রতিটি ধাপে শিফট ইনচার্জদের তদারকি বাড়াতে হবে।

গুদাম ও লোডিং এলাকায় বিশেষ ব্যবস্থা: ক্যাটারিং সেন্টারের প্রধান গুদাম এবং বিমান বোডিংয়ের পূর্ববর্তী এলাকায় বিশেষ পেস্ট কন্ট্রোল অব্যাহত রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

দ্রুত বাটি সিল করা: খাবার খোলা রাখার সময় কমাতে বাটিতে ভাগ করার পরপরই সিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মী পুনঃপ্রশিক্ষণ: প্যাকিং ও লোডিংয়ে যুক্ত কর্মীদের সচেতনতা বাড়াতে দ্রুত পুনঃপ্রশিক্ষণের আয়োজন করতে বলা হয়েছে।

সার্বিক বিষয়ে বিএফসিসির জিএম মো. আরিফুল হাসান জানান, তদন্ত কমিটির সুপারিশগুলো গুরুত্বের সাথে বাস্তবায়ন করা হচ্ছে। খাবারে পোকা যাতে না থাকে সে বিষয়ে সর্বোচ্চ তদারকি জোরদার করা হয়েছে। তবে খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনাটি কোনো ষড়যন্ত্র হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।



জ/রা




  বিষয়:   বিমান  পোকামাকড়ের রাজত্ব  অসুস্থ  কর্মী 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]