সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রামে পরি রানী হাজরা নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনদিন নিখোঁজের পর বাড়ির পাশ থেকে পুলিশ ওই বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে।
নিহতের ছেলে মৃনাল হাজরা জানায়, তিনদিন ধরে আমার মা নিখোঁজ ছিলেন। আজ (সোমবার) সকালে ঘরের সামনে রাস্তার পাশের পাট খেতের পাশ থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে দেখি আমার মা মৃত অবস্থায় পড়ে আছে। কে বা কারা আমার মাকে মেরে সেখানে ফেলে গেছে। আমার মায়ের কানে ও নাকে স্বর্নের গয়না ছিলো। হত্যাকারীরা আমার মাকে মেরে সবকিছু নিয়ে গেছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম জানায়, নিহত পরি রানী হাজরা তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সোমবার সকালে বাড়ির পাশ থেকে দূর্গন্ধ পেয়ে পরিবারের সদসয়রা ও স্থানীয়রা মরদেহ দেখতে পায়। পরে আমাদের খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জ/বা