সিরাজগঞ্জে ঝটিকা মিছিলের সময় ছাত্রলীগ ও আ. লীগের ৪ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

সিরাজগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ রোববার রাতে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

2026-09-14T18:09:09+06:00
2026-09-14T18:09:09+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে ঝটিকা মিছিলের সময় ছাত্রলীগ ও আ. লীগের ৪ নেতাকর্মী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম 
ছবি- সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ রোববার রাতে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। 

আটককৃতরা হলো-সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ হেদায়েত ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন শুভ (১৯), শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫) ও রতনকান্দি ইউনিয়ন যুবলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খোকন মিয়া (৩৮)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, রবিবার ভোরে পৌর বাসষ্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ নেতা সোহান শেখ ওরফে সুজনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন মিছিল বের করেছিল। বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করা হয়। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। 

তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রত্যেককে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  সিরাজগঞ্জ  আটক 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]