ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-14T16:28:04+06:00
2026-09-14T16:28:04+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম 
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবির) বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]