পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে ৩জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

2026-09-13T16:52:20+06:00
2026-09-13T16:52:20+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৪:৫২ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | রোববার
ছবি- পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে ৩জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় ‎সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন তাদের এ শাস্তি প্রদান করেন।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শফির উদ্দিনের পুত্র মোঃ আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৫২) ও রামনগর গ্রামের হবিবরের পুত্র আব্দুল মতিন।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  পাঁচবিবি  কারাদণ্ড 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত