পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-12T11:16:35+06:00
2026-09-12T11:16:35+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ এএম 
সংগৃহীত ছবি
শুরুতেই বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। মাত্র ৫ রানে ২ উইকেট হারানোর পর ৩৩ রানেই ৪ উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য টপকে ৪ উইকেটে জয় পেয়েছে লঙ্কান মেয়েরা। ৮ বল হাতে রেখে পাওয়া এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ফাতিমা সানা।

পাকিস্তানের ইনিংসের শুরুটাই ছিল কঠিন। মাত্র ৫ রানে ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারায় তারা। এরপর শাওয়াল জুলফিকার ২৪ ও গুল ফিরোজা ২১ রান করে আউট হলে আরও চাপে পড়ে পাকিস্তান। আয়েশা জাফর ৭ ও সাদাফ শামাস ৮ রানে ফিরলে বড় সংগ্রহের আশা আরও ফিকে হয়ে যায়।

তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে পরিস্থিতি সামাল দেন ফাতিমা। তাঁর ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংসের সঙ্গে তুবা হাসানের ১২ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা দুটি করে উইকেট নেন।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। মাত্র ৫ রানেই অধিনায়ক চামারি আতাপাত্তু ও সঞ্জনা কাভিন্দিকে হারায় তারা। এরপর হাসিনি পেরেরা ৩ ও ইমেশা দুলানি ২৪ রান করে ফিরলে ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা।

সেখান থেকে ম্যাচের চিত্র পাল্টে দেন হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি। দুজনের ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। সামারাবিক্রমা ৩৬ এবং কাভিশা ৩৩ রান করেন।

শেষ দিকে নিলাশিকা সিলভার ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের ঝোড়ো ইনিংসে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৪ উইকেটের জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল তারা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক ফাতিমা সানা। তবে তাঁর দুর্দান্ত বোলিং সত্ত্বেও দলকে জেতাতে পারেননি তিনি। পাকিস্তানের বিদায়ে ক্রিকেটপ্রেমীদের আরেকটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখার অপেক্ষাও শেষ হলো।

আগামীকাল রোববার রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারত সর্বোচ্চ ৭ বার এবং শ্রীলঙ্কা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা এখন পর্যন্ত একবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]