মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি:

দেশজুড়ে

2026-09-09T18:32:50+06:00
2026-09-09T18:32:50+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম 
সংগৃহীত ছবি
মাদারীপুরে ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইভী আক্তার ওই এলাকার আসলাম শরীফের মেয়ে এবং শরীয়তপুর শহরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন আইভী। প্রায় এক বছর আগে পরিবারের অসম্মতিতে শরীয়তপুর শহরের বাসিন্দা মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। পরে ফেরদৌস কাতারে পাড়ি জমান। কিছুদিন আগে আইভী বেড়াতে চাচার বাড়িতে আসেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আইভীর চাচা কালাম শরীফ নামাজ পড়তে বাইরে যান। একই সময়ে তার স্ত্রীও চিকিৎসার জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে আইভী একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

রাত ৮টার দিকে কালাম শরীফ বাড়িতে ফিরে ঘরের মেঝেতে আইভীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচা কালাম শরীফ বলেন, ‘আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাইরে ছিল। আমি নামাজ আদায়ের জন্য বের হওয়ার আগে ঘরের মেইন গেট বাইরে থেকে তালাবদ্ধ করে মসজিদে যাই। বাড়িতে ফিরে দেখি ঘরের গেট ভেতর থেকে তালাবদ্ধ। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে ভাতিজির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি। কারা আমার ভাতিজিকে হত্যা করেছে তা জানি না। আমি এ ঘটনার বিচার চাই।’

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চুরির উদ্দেশ্যে অথবা পরকীয়ার জেরে আইভীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহত আইভীর মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাকে হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে। চুরি বা পরকীয়া ছাড়া অন্য কোনো বিষয় রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি আটক করা হয়নি। তবে খুব শিগগিরই দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]