সৌদির আল-হাইলে বাংলাদেশিদের জন্য ২ দিনের কনস্যুলার ক্যাম্প

প্রবাস ডেস্ক

প্রবাস

2026-09-08T21:37:59+06:00
2026-09-08T21:37:59+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রবাস
সৌদির আল-হাইলে বাংলাদেশিদের জন্য ২ দিনের কনস্যুলার ক্যাম্প
প্রবাস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের আল-হাইল ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনের বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে প্রবাসীদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণ, প্রবাসী কল্যাণসংক্রান্ত বিভিন্ন সেবা, সোনালী ব্যাংকের সেবা এবং অন্যান্য কনস্যুলার সেবা দেওয়া হবে।

ই-পাসপোর্টের আবেদনকারীদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। ই-পাসপোর্টের ছবি তোলার সুবিধার জন্য গাঢ় রঙের পোশাক পরে আসতে অনুরোধ করা হয়েছে। সাদা বা হালকা রঙের পোশাক না পরার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগ থেকেই নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় আগের পাসপোর্ট এবং এর রঙিন ফটোকপি সঙ্গে রাখতে হবে।

প্রবাসী কল্যাণসংক্রান্ত সেবার মধ্যে প্রবাসীকল্যাণ কার্ড প্রদান এবং সৌদি আরবের স্পেশাল এন্ট্রি প্রোগ্রাম (এসইপি)-এর আওতায় আকামার মেয়াদ উত্তীর্ণ বা হুরুবপ্রাপ্তদের আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। এসব সেবা বিনা ফিতে প্রদান করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

এ ছাড়া ক্যাম্পে সোনালী ব্যাংকের বিভিন্ন সেবাও পাওয়া যাবে। প্রবাসীরা সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় বিনামূল্যে হিসাব খোলার সুযোগ পাবেন। পাশাপাশি রেমিট্যান্স ও অন্যান্য ব্যাংকিং সেবাও দেওয়া হবে। আকামাধারীদের মাসিক কিস্তিভিত্তিক ঋণ এবং প্রবাসী সঞ্চয়ী হিসাব খোলার সুযোগও থাকবে।

অন্যান্য কনস্যুলার সেবার আওতায় ট্রাভেল পারমিট প্রদান, বিভিন্ন ধরনের কনস্যুলার নথি সত্যায়ন, অ্যাম্বাসেডরিয়াল ও অন্যান্য সনদ প্রদান এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় পত্র দেওয়ার ব্যবস্থা থাকবে।

প্রবাসীদের যোগাযোগের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে দুটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ক্যাম্পে আসার সময় পর্যাপ্ত পানি ও ছাতা সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতাই এই বিশেষ কনস্যুলার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]