দেশে এমপিওভুক্ত মাদরাসা ৮ হাজার ২২৯টি

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-09-08T17:40:37+06:00
2026-09-08T17:40:37+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
দেশে এমপিওভুক্ত মাদরাসা ৮ হাজার ২২৯টি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম 
সংগৃহীত ছবি
দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, মাদরাসা এমপিওভুক্ত করার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। মাদরাসা এমপিওভুক্তকরণ চলমান রয়েছে। এরই মধ্যে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, নতুন নীতিমালা অনুযায়ী কোনো মাদরাসা এমপিওভুক্তির জন্য নির্ধারিত সব মানদণ্ড পূরণ করলে ভবিষ্যতে সেটিকে এমপিওভুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় থাকবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]