ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমবার বার্সেলোনার শুরুর একাদশে নেমেছিলেন তিনি। প্রথম ম্যাচে রোদ্রির দল ৫-০ গোলের বড় জয় পেলেও বিপাকে পড়েছেন তিনি। প্রতিপক্ষকে নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
মেস্তায়ায় স্বাগতিক ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সা। এই ম্যাচে স্বাগতিকদের রীতিমত উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভ্যালেন্সিয়ার এই বেহাল দশা নিয়েই সতীর্থ পাউ কুবারসিকে বেশ কিছু কথা বলেছেন রোদ্রি।
মুভিস্টার প্লাস-এর ক্যামেরায় ধরা পড়েছে রোদ্রি-কুবারসির সেই কথোপকথন। ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি। একই সময় মাঠ ছাড়েন কুবারসিও।
ডাগআউটে বসে ওই সময় ভ্যালেন্সিয়ার দুর্বলতা নিয়ে কথা বলেন রোদ্রি ও কুবারসি। শুরুতে রদ্রি বলছিলেন, ‘ভ্যালেন্সিয়া খুবই দুর্বল, তাদের খেলোয়াড়রা সত্যিই দুর্বল।’ কয়েক মিনিট পর তিনি আবার বলেন, ‘তারা সত্যিই জঘন্য, খুবই বাজে খেলেছে।’
এরপর রোদ্রি জানতে চান, ‘ভ্যালেন্সিয়া গত মৌসুমে কী করেছিল?’ কুবারসি জবাব দেন, ‘তারা অল্পের জন্য ইউরোপের প্রতিযোগিতায় খেলতে পারেনি।’ অবাক হয়ে রদ্রি বলেন, ‘দ্বিতীয়ার্ধে তো তারা মাঝমাঠও পার হতে পারেনি!'
রোদ্রির এমন মন্তব্য ভালো চোখে দেখেননি ভ্যালেন্সিয়া সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোদ্রিকে রীতিমত ধুয়ে দিচ্ছেন তারা। লা লিগায় ফিরেই প্রতিপক্ষকে নিয়ে এমন মন্তব্য কেন, সেই প্রশ্নই রেখেছেন তারা।
জ/রা