আজ বিকেলে ঢাকায় বড় কর্মসূচিতে জামায়াতে ইসলামী

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

জাতীয় সংসদে গতকাল রোববার ‘কোরআন-সুন্নাহ বিরোধী’ সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী।

2026-09-07T13:06:21+06:00
2026-09-07T13:06:21+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বিল পাসের বিরুদ্ধে হুঁশিয়ারি
আজ বিকেলে ঢাকায় বড় কর্মসূচিতে জামায়াতে ইসলামী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ পিএম 
আজ বিকেলে ঢাকায় বড় কর্মসূচিতে জামায়াতে ইসলামী
জাতীয় সংসদে গতকাল রোববার ‘কোরআন-সুন্নাহ বিরোধী’ সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে বিক্ষোভে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে একই ইস্যুতে গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধী দলীয় এমপিরা।


জ/রা




  বিষয়:   জামায়াত  বিক্ষোভ  বায়তুল মোকাররম 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]