সবুজবাগে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-09-07T12:34:04+06:00
2026-09-07T12:34:04+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
সবুজবাগে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর সবুজবাগে সিফাত নামে কাতারপ্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, সবুজবাগের একটি বাসায় এক নারী শিক্ষার্থী ভাড়া থাকেন। পাশাপাশি তিনি অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত। গতকাল রোববার বিকেলে ওই বাসায় যান তার প্রবাসী বন্ধু সিফাত। এ সময় এলাকার কয়েকজন যুবক সেখানে ঢুকে সিফাতের ওপর হামলা চালায়।

ধস্তাধস্তির একপর্যায়ে সিফাত কয়েকজনকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তিনি বাসা থেকে নিচে নেমে এলে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা আহত সিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিফাত যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]