বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

2026-09-06T14:51:32+06:00
2026-09-06T14:51:32+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ পিএম 
বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (FEPD-1) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার (AD) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন এবং প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা সহজ করতে বার্ষিক ভ্রমণ কোটার সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একজন প্রাপ্তবয়স্ক ভ্রমণকারী আগের তুলনায় বছরে অতিরিক্ত ৬ হাজার ডলার বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

তবে ভ্রমণ কোটার পুরো অর্থ নগদ ডলারে নেওয়া যাবে না। একজন ব্যক্তি তার অনুমোদিত কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নোট নিতে পারবেন। নগদ ডলারের এই সীমা আগের মতোই বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ থাকবে। নতুন সীমা অনুযায়ী, তাদের বার্ষিক ভ্রমণ entitlement দাঁড়াবে সর্বোচ্চ ৯ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়ল। তবে সার্কুলারে ভ্রমণ কোটার বাইরে বৈদেশিক মুদ্রা ছাড়ের অন্যান্য নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।

জ/রা




  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  বাংলাদেশি নাগরিক 



Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]