বালুর ট্রাক সরাতে না পারা দলের পরামর্শ প্রয়োজন নেই: সারজিস

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

যে দল বালুর ট্রাক সরাতে পারে না, ব্যর্থ মার্চ করে এবং সরকার ও বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল, সেই দলের আমাদের পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। ব্যর্থ সরকারের কাছ থেকে নসিহত নিয়ে আমাদের রাজনীতি করতে হবে না বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

2026-09-06T10:41:35+06:00
2026-09-06T10:41:35+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
বালুর ট্রাক সরাতে না পারা দলের পরামর্শ প্রয়োজন নেই: সারজিস
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ এএম 
বালুর ট্রাক সরাতে না পারা দলের পরামর্শ প্রয়োজন নেই: সারজিস
যে দল বালুর ট্রাক সরাতে পারে না, ব্যর্থ মার্চ করে এবং সরকার ও বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল, সেই দলের আমাদের পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। ব্যর্থ সরকারের কাছ থেকে নসিহত নিয়ে আমাদের রাজনীতি করতে হবে না বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় জোটের লংমার্চ শেষে চট্টগ্রামের লালদিঘির সমাবেশে বক্তব্যে তিনি এই কথা বলেন।

সারজিস বলেন, গত ১৬ বছর যারা বিভিন্নভাবে ভয় দেখিয়ে এবং আইনের মাধ্যমে বিরোধী দলকে দমনের চেষ্টা করেছে, তাদের পরিণতি থেকে আপনারা শিক্ষা নেওয়া শুরু করুন। নিজেদের অরাজকতা থেকে মানুষের মনোযোগ সরাতে বিরোধী দলের ওপর দায় চাপানোর যে রাজনীতি, বাংলাদেশের মানুষ এখন আর তা খায় না।

তিনি বলেন, আপনারা বিরোধী দলে থেকে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন। কিন্তু ওই বালুর ট্রাকটিও সরাতে পারেননি। যে দল বালুর ট্রাক সরাতে পারে না, ব্যর্থ মার্চ করে এবং সরকার ও বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল, সেই দলের আমাদের পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। ব্যর্থ সরকারের কাছ থেকে নসিহত নিয়ে আমাদের রাজনীতি করতে হবে না।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে বিএনপির সরকার এমন চোরাবালিতে পড়ে গেছে, এখন যতই নড়াচড়া করছে ততই ভেতরের দিকে তলিয়ে যাচ্ছে। আপনারা নিজেদের ঠিক করুন, ছাত্রদল ও যুবদলকে ঠিক করুন।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলামে পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, এনসিপি নেতা আসিফ মাহমুদ ভূঁইয়া, জামায়াতের নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান, জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এমপি, জামায়াত নেতা মাওলানা জহিরুল ইসলাম এমপি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।


জ/রা




  বিষয়:   বালুর ট্রাক  সারজিস  রাজনীতি 



Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]