পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

2026-09-06T08:37:56+06:00
2026-09-06T08:37:56+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ এএম 
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরি গ্রামের আসাদুল ইসলাম, তাঁর মা নাছিমা বেগম, ফিরোজা বেগম ও শেরপুর সদর উপজেলার গুলোই মমিনা কান্দা গ্রামের হিরা মিয়া। কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে কাঠমিস্ত্রির কাজ করতেন হিরা মিয়া।

জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাজার থেকে পাঁচ যাত্রী নিয়ে মাওনার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। কালিয়াকৈর-মাওনা সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাডার্ডভ্যানটি খাদে পড়ে যায়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মা ও ছেলে। এতে আহত হন আরও তিন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নারীসহ দুজনের মৃত্যু হয়। পুলিশ চারজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আরেকজনের পরিচয় বের করার চেষ্টা চলছে। 

এছাড়া ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর স্বামী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বইলর ইউনিয়নের কানহর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মো. শাহিন।

জানা গেছে, জুলেখা খাতুন ও ফারুক আহমেদ মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর-কানহর নামক স্থানে পৌঁছালে অসাবধানতাবশত জুলেখার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক ফারুক আহমেদও আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ত্রিশাল থানার এএসআই আকরাম হোসেন জানান, স্থানীয়দের হস্তক্ষেপে দ্রুত নিহত নারীর লাশ ও আহত স্বামীকে উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে যান স্বজনরা। 

জ/রা




  বিষয়:   দুর্ঘটনা  নিহত 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]