নবীনগরে এসএসসি-দাখিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-05T17:56:43+06:00
2026-09-05T18:00:59+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নবীনগরে এসএসসি-দাখিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম 
নবীনগরে এসএসসি-দাখিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয় এবং বাঙ্গরা বাইতুল আজিজ দায়েমী দাখিল মাদ্রাসা থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনদপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা. আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের জমিদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এবং বাঙ্গরা বাইতুল আজিজ দায়েমী দাখিল মাদ্রাসার সুপার মুফতি মিরাজুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ডা. আব্দুল কাদিরের সঞ্চালনায় এ সময় অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা ৬নং ওয়ার্ড শাখার সভাপতি ডা. আবু হানিফ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামাল হোসেন, সিঙ্গাপুর প্রবাসী আল আমিন বায়েজিদ, ইসলামী ছাত্রশিবির জিনদপুর ইউনিয়ন শাখার সভাপতি মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]