চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। একই সঙ্গে তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির শাখার সাবেক এক সভাপতি।
জানা গেছে, রনির স্ত্রী রাইসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমফিল পর্যায়ে পড়াশোনা করছেন। এর আগে একই বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
বিয়েতে উপস্থিত শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রী ও তার বাবার কোনও রাজনৈতিক পরিচয় নেই।’