​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-02T16:17:01+06:00
2026-09-02T16:17:01+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম 
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ​বুধবার যোহরের নামাজের পর তাড়াশ কেন্দ্রীয় মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

​অনুষ্ঠানে মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।  

এছাড়াও  উপজেলার সকল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম টুটুল।  

এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সদস্য সচিব  খন্দকার আব্দুল বারিক, যুব দলের আহবায়ক এফএম শাহআলম, ছাত্র দলের সদস্য সচিব শাহাদত হোসেন, পৌর  কৃষক দলের আহবায়ক আজাদ আলীসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, দুই দিন আগে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন  এবং ঢাকার বারডেম হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।



জ/বা




  বিষয়:   দেশজুড়ে  সিরাজগঞ্জ  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী  দোয়া মাহফিল 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]