জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-02T02:28:46+06:00
2026-09-02T02:28:46+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, আহত ৫
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ এএম 
সংগৃহীত ছবি
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আইনজীবী আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আইনজীবী আহত হন।

জনা যায়, দুই গ্রুপের কয়েক দফা হাতাহাতি-ধাক্কাধাক্কির পর কয়েকজন সিনিয়র আইনজীবীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৮টায় এই খবর লেখা পর্যন্ত শাহবাগ থানা পুলিশের একটি দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছিল। তবে এ ঘটনায় কোনও মামলা হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]