যশোর প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-01T19:31:15+06:00
2026-09-01T19:31:15+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
দুই শিশুপুত্রের মৃত্যুর পর বাবার আত্মহত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম 
যশোরের শার্শা উপজেলায় দুই শিশুপুত্রের মৃত্যুর পর কামাল হোসেন (৪৫) নামে এক বাবা আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে কামাল হোসেন ও তাঁর দুই শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাঁর মোট সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তাঁর বাবার বাড়িতে চলে যান। এরপর পাঁচ বছর বয়সী সাবির ও আড়াই বছর বয়সী জাবির বাবার সঙ্গে বাড়িতে ছিল।

আজ মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুর ধরন এবং কামাল হোসেনের আত্মহত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং এর প্রকৃত কারণ কী, তদন্ত শেষ হলে তা নিশ্চিত হওয়া যাবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]