স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-01T18:07:11+06:00
2026-09-01T18:07:11+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
বিপিএল দুর্নীতির অভিযোগে বিসিবির তিন সাবেক কর্মকর্তা অভিযুক্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম 
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে তিনজনকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত তিনজনই বিসিবির সাবেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি। তাদের বিরুদ্ধে আইসিসির অ্যান্টিকরাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তরা হলেন-বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে তিনজনের বিরুদ্ধে ম্যাচের ফল বা খেলার গতিপথ প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে অন্য কাউকে উৎসাহিত বা সহযোগিতা করা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য গোপন রাখা এবং তদন্তে সহযোগিতা না করার মতো অভিযোগ উঠে এসেছে।

মুহাম্মদ মুখলেসুর রহমানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং অথবা ম্যাচের কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, অন্য ব্যক্তিকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা, দুর্নীতির প্রস্তাবসংক্রান্ত তথ্য গোপন এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

জাকির হোসেনের বিরুদ্ধে ম্যাচের ফল বা গতিপথ প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে অন্য ব্যক্তিকে উৎসাহিত বা সহায়তা এবং বিসিবির দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

অন্যদিকে রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে দুর্নীতির প্রস্তাব পাওয়ার বিষয়টি যথাসময়ে প্রকাশ না করা এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে অভিযুক্তদের বক্তব্য পাওয়ার পর আইসিসির অ্যান্টিকরাপশন কোড অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]