জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-26T11:26:46+06:00
2026-08-26T11:26:46+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির, ‘ফরমাল জোট নয়, নির্বাচনি ঐক্য’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:২৬ এএম 
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি সেখানে চলমান ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় এনসিপির নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, মাহমুদা মিতুসহ নেতারা তাকে স্বাগত জানান। প্রায় ১০ মিনিট কার্যালয়ে অবস্থানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামায়াত আমির ও এনসিপির নেতারা।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “আমরা তো সেই অর্থে কোনো ফরমাল জোট না। আমরা একটা নির্বাচনি ঐক্য করেছি।”

পরে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ ও জনগণের জন্য এনসিপিসহ তারা একসঙ্গে কাজ করছেন এবং সংসদের ভেতরে-বাইরে ও নির্বাচনে একসঙ্গে লড়াই করেছেন।

শফিকুর রহমান বলেন, জামায়াত ও এনসিপি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের চেষ্টা করছে। তিনি দাবি করেন, সংসদে বিরোধী দলের প্রাপ্য অধিকার তারা অনেকাংশে পাচ্ছেন না।

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জোটের লং মার্চ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবি ও গণভোটের গণরায় বাস্তবায়নে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে। একই সঙ্গে বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]