কমলগঞ্জে জমি দখলের অভিযোগ, সালিশের সিদ্ধান্তও মানছেন না অভিযুক্তরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-21T19:34:55+06:00
2026-11-21T19:34:55+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কমলগঞ্জে জমি দখলের অভিযোগ, সালিশের সিদ্ধান্তও মানছেন না অভিযুক্তরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
⏲ ৭:৩৪ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
Advertisement
মৌলভীবাজারের কমলগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে প্রায় এক শতাংশ জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। সালিশে জমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী রেজিয়া বেগম।

গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ইউএনও বরাবর দেওয়া লিখিত আবেদনে রেজিয়া বেগম অভিযোগ করেন, প্রতিবেশী সেলিনা বেগম তার মালিকানাধীন প্রায় এক শতাংশ জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। একই প্রাচীরের ভেতরে আরও কয়েকজনের জমি রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আবেদনে উল্লেখ করা হয়, গোলাম রাব্বানীর প্রায় ১৫ফুট, মাওলানা আলীম উদ্দিনের এক শতাংশ এবং চেরাগ উদ্দিনের প্রায় দুই শতাংশ জমিও ওই সীমানাপ্রাচীরের ভেতরে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, জমি নিয়ে বিরোধের সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। রেজাউল করিম ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমদসহ স্থানীয় ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। উভয় পক্ষের সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপের পর প্রাচীরের ভেতরে রেজিয়া বেগমের জমি পাওয়া যায় বলে সালিশে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন।

স্থানীয় সালিশে উপস্থিত রেজাউল করিমের ভাষ্য, জমি পরিমাপের পর দখল হওয়া অংশের সীমানাপ্রাচীর সরিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি।

একই ধরনের বক্তব্য দিয়েছেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমদ। তার দাবি, সালিশে জমির সীমানা নিয়ে বিরোধের বিষয়টি উঠে আসে এবং দখলকৃত অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও অভিযুক্ত পক্ষ তা কার্যকর করেনি।

অভিযোগে আরও বলা হয়েছে, সেলিনা বেগমের মেয়ে রাবেয়া বেগম পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফার্স্ট সেক্রেটারি পদে কর্মরত। তার সরকারি পদমর্যাদার প্রভাব ব্যবহার করে জমি দখল বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগকারীদের দাবি। জমির মালিকেরা চাইলে নিজেদের মতো ব্যবস্থা নিতে পারেন এমন বক্তব্য দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এদিকে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ ব্যর্থ হওয়ায় রেজিয়া বেগম জমির দলিল, খতিয়ান ও দাগসংক্রান্ত কাগজপত্রের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরেজমিনে জমির সঠিক সীমানা নির্ধারণ করে আইনানুগভাবে তার মালিকানাধীন জমি বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের সমর্থনে জমির দলিলের ফটোকপি, খতিয়ান ও দাগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সেলিনা বেগম ও তার মেয়ে রাবেয়া বেগমের বাড়িতে একাধিকবার গিয়েও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত