রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-25T21:32:51+06:00
2026-08-25T21:38:22+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
⏲ ৯:৩২ পিএম | ২৫ আগস্ট, ২০২৬ | মঙ্গলবার
রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা
নওগাঁর রাণীনগরে বিসিআইসি সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধায় আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। 

নাবিলা ইয়াসমিন জানান,সোমবার সন্ধায় আবাদপুকুর বাজারে বিসিআইসি সার ডিলার শহিদুল ইসলাম ফটিকের গুদাম ঘরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশী করে সার মজুদ রেজিস্ট্রার এবং বিক্রয় ক্যাশ মেমোর সাথে মিল না পাওয়ায় ভোক্তা সংরক্ষন আইনে শহিদুল ইসলাম ফটিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে সর্তক করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা চৈতি, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ঠ এলাকায় কর্তব্যরত কৃষি অফিসের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত