আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-25T10:51:59+06:00
2026-08-25T10:51:59+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারতে আসছেন শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫১ এএম 
ব্রিকস সম্মেলনে অংশ নিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১৯ সালের পর এটাই হবে তার প্রথম ভারত সফর।

২০১৯ সালে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রায় ২০০ কর্মকর্তার বহর নিয়ে ভারত এসেছিলেন শি। এবার তার সফরসঙ্গী হিসেবে প্রায় ৪০০ কর্মকর্তা থাকবেন বলে জানা গেছে।

শির সর্বশেষ ভারত সফরের পর ২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে গুরুতর সংঘাত হয়। ওই ঘটনার পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে দীর্ঘ সময় টানাপোড়েন ছিল।

তবে সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি-বেইজিং সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে বেইজিং সফর করেন। এর আগে তিনি সর্বশেষ ২০১৮ সালে চীন সফর করেছিলেন। মোদির ওই সফরের পর দুই দেশের কূটনৈতিক যোগাযোগে নতুন গতি দেখা দেয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]