অন্যান্য

2026-08-24T17:39:32+06:00
2026-08-24T17:40:24+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
অন্যান্য
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে এলএনজি কেনার অনুমতি সরকারের
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৫:৪০ পিএম
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ অনুমোদন দেয়। 

সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় ২ কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে।  

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো আন্তর্জাতিক করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো প্রতি এমএমবিটিইউ ২৪.৬২৫ মার্কিন ডলারে এবং টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ মার্কিন ডলারে কেনা হবে। সভায় মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়।


জ/বা




  বিষয়:   অন্যান্য  এলএনজি  দক্ষিণ কোরিয়া  যুক্তরাজ্য 



Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]