দিনাজপুরের বিরলে বিজিবি ৪২ ব্যাটালিয়ন-এর সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবককে তাদের দক্ষতা উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষন প্রদান করা হয়েছে। আজ শনিবার (২২আগস্ট) সকালে বিরল মডেল মসজিদের মিলনায়তনে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র বিতরণ ও প্রয়োজনীয় কম্পিউটার ডিভাইস উপহার দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ্ আল্ মঈন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী, বিরল উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান প্রমূখ।
বিজিবি ৪২-এর সীমান্তবর্তী এলাকার মোট ১০ জন বেকার যুবকদের ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়।