আসিফ চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তামিম ইকবালকে

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-08-21T02:17:43+06:00
2026-08-21T02:17:43+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
আসিফ চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তামিম ইকবালকে
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১৭ এএম | ২১ আগস্ট, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
তাড়াহুড়ো করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে গিয়ে লাভের পরিবর্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে আগেই জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজন না করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শেষ পর্যন্ত চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তই জানালেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে যেখানে বোর্ডের আয় হওয়ার কথা, সেখানে উল্টো বড় অঙ্কের লোকসান হওয়াকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না তিনি।

এদিকে বিপিএলের সাম্প্রতিক সংকটের পেছনে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা, চুক্তির শর্ত ভঙ্গ এবং আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। কোনো ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব পালনে ব্যর্থ হলে শেষ পর্যন্ত সেই চাপ বিসিবির ওপরই পড়ে বলেও জানান তিনি।

তবে বিসিবিপ্রধানের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তামিমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

আসিফ লিখেছেন, বিপিএল (BPL) দুই সিজনে ৪০ কোটি টাকা ক্ষতির ঘোষণা সর্বৈব (সমস্ত) মিথ্যা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট এর পাশাপাশি গণশুনানি চাই।


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত