সাহাবুদ্দিনের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-08-20T13:19:33+06:00
2026-08-20T13:21:49+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
সাহাবুদ্দিনের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৯ পিএম | ২০ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
সাহাবুদ্দিনের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে সংস্থাটি।

আদালতের আদেশ অনুযায়ী, ক্রোকের আওতায় থাকা সম্পদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট রয়েছে। পাশাপাশি তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে জমা মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের দাবি, এসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অভিযোগের তদন্তের অংশ হিসেবে সম্পদগুলো ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়।

এর আগে ইসলামী ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলাতেও মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত