জবাবদিহি ডেস্ক

বিনোদন

2026-08-20T02:22:46+06:00
2026-08-20T02:22:46+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
নজর কাড়ছেন মিথিলা, গ্রিস থেকে থাইল্যান্ড
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:২২ এএম 
সংগৃহীত ছবি
সামাজিকমাধ্যমে বেশ সরব মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। অভিনয় করেছেন বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায়। পাশাপাশি ঢালিউডে শাকিব খানের সঙ্গেও জুটি বেঁধেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে নিজের বৈচিত্র্যময় উপস্থিতির কারণেও নিয়মিতই আলোচনায় থাকেন এই অভিনেত্রী ও মডেল।

সম্প্রতি নিজের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন মিথিলা। ইউরোপ থেকে এশিয়া বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। বিশেষ করে গ্রিস ও থাইল্যান্ডে তোলা তার সাম্প্রতিক সময়ের ছবি ও ভিডিও নিয়ে সামাজিকমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।

গ্রিসে সমুদ্রতীরের একটি বিলাসবহুল রিসোর্টে অবকাশযাপনের সময় বেশ কিছু ছবি তুলেছেন মিথিলা। সেসব ছবির পাশাপাশি রিসোর্টে কাটানো সময়ের ভিডিওও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তার পোস্ট করা ছবি ও ভিডিওতে ভক্ত-অনুসারীদের নানা মন্তব্যও দেখা গেছে। 

অন্যদিকে, থাইল্যান্ডের একটি বিলাসবহুল ইয়টে তোলা বেশ কিছু ছবি ও ভিডিওও প্রকাশ করেছেন মিথিলা। লাল পোশাকে ইয়টে তার বিভিন্ন লুক এরই মধ্যে নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। 

প্রকাশিত ছবি ও ভিডিওতে নীল জলরাশির পটভূমিতে ইয়টের ওপর বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে মিথিলাকে। কখনো হাতে পানীয়ের ক্যান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে, আবার কখনো ইয়টের ডেকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। ছবি ও ভিডিও প্রকাশের পরপরই সেগুলো নিয়ে ভক্ত-অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

ইনস্টাগ্রাম স্টোরিতে মিথিলা জানিয়েছেন, থাইল্যান্ডের এই আয়োজনটি মূলত ‘এশিয়ান সুইম উইক’-এর ফটোশুটের অংশ। সেখানে তার সঙ্গে আরও কয়েকজন আন্তর্জাতিক মডেলকেও দেখা গেছে।নজর কাড়ছেন মিথিলা, গ্রিস থেকে থাইল্যান্ড

সামাজিকমাধ্যমে বেশ সরব মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। অভিনয় করেছেন বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায়। পাশাপাশি ঢালিউডে শাকিব খানের সঙ্গেও জুটি বেঁধেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে নিজের বৈচিত্র্যময় উপস্থিতির কারণেও নিয়মিতই আলোচনায় থাকেন এই অভিনেত্রী ও মডেল।

সম্প্রতি নিজের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন মিথিলা। ইউরোপ থেকে এশিয়া বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। বিশেষ করে গ্রিস ও থাইল্যান্ডে তোলা তার সাম্প্রতিক সময়ের ছবি ও ভিডিও নিয়ে সামাজিকমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।

গ্রিসে সমুদ্রতীরের একটি বিলাসবহুল রিসোর্টে অবকাশযাপনের সময় বেশ কিছু ছবি তুলেছেন মিথিলা। সেসব ছবির পাশাপাশি রিসোর্টে কাটানো সময়ের ভিডিওও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তার পোস্ট করা ছবি ও ভিডিওতে ভক্ত-অনুসারীদের নানা মন্তব্যও দেখা গেছে। 

অন্যদিকে, থাইল্যান্ডের একটি বিলাসবহুল ইয়টে তোলা বেশ কিছু ছবি ও ভিডিওও প্রকাশ করেছেন মিথিলা। লাল পোশাকে ইয়টে তার বিভিন্ন লুক এরই মধ্যে নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। 

প্রকাশিত ছবি ও ভিডিওতে নীল জলরাশির পটভূমিতে ইয়টের ওপর বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে মিথিলাকে। কখনো হাতে পানীয়ের ক্যান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে, আবার কখনো ইয়টের ডেকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। ছবি ও ভিডিও প্রকাশের পরপরই সেগুলো নিয়ে ভক্ত-অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

ইনস্টাগ্রাম স্টোরিতে মিথিলা জানিয়েছেন, থাইল্যান্ডের এই আয়োজনটি মূলত ‘এশিয়ান সুইম উইক’-এর ফটোশুটের অংশ। সেখানে তার সঙ্গে আরও কয়েকজন আন্তর্জাতিক মডেলকেও দেখা গেছে।

Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]