খালেদা জিয়ার দেখিয়ে যাওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা: রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-19T18:28:58+06:00
2026-08-19T18:28:58+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
খালেদা জিয়ার দেখিয়ে যাওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:২৮ পিএম | ১৯ আগস্ট, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেখিয়ে যাওয়া গণতন্ত্রের পথেই বিএনপি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।’

রিজভী বললেন, ১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে খালেদা জিয়াও দুই দফায় তিন দশকের বেশি সময় রাজপথে আপসহীন আন্দোলন-সংগ্রাম করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত