আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-17T13:46:19+06:00
2026-08-17T13:46:19+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাবে দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম 
ইরান ও হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে দুই দেশের বার্ষিক যৌথ সামরিক মহড়া কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনা করছে সিউল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য তারা পর্যালোচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে অনুকূল সম্পর্ক তৈরি হলে তা অর্থবহ আলোচনার সুযোগ তৈরি করতে পারে বলেও আশা প্রকাশ করেছে সিউল।

বিবৃতিতে বলা হয়, ইরান ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে দক্ষিণ কোরিয়া।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। আজ থেকে শুরু হওয়ার কথা থাকা এই মহড়া নিয়ে ট্রাম্পের দাবি, ইরানের ‘নিরস্ত্রীকরণ’ কার্যক্রমে অংশ নিতে দক্ষিণ কোরিয়া আগ্রহ দেখায়নি।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার ক্ষেত্রে ‘উলচি ফ্রিডম শিল্ড’ গুরুত্বপূর্ণ একটি যৌথ মহড়া হিসেবে বিবেচিত হয়। এর পরিসর কমানোর মার্কিন সিদ্ধান্তের পর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে ইরান ও হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপরও নজর রাখছে সিউল। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান ও হরমুজ প্রণালিসংক্রান্ত বিষয়গুলোতে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় ও আলোচনা অব্যাহত থাকবে। সূত্র: আল জাজিরা

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]