​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-16T21:16:21+06:00
2026-08-16T21:16:21+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন
​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:১৬ পিএম 
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ​উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা   খন্দকার সেলিম জাহাঙ্গীর। উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী। 

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ​তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা, সফল মৎস্য চাষী ​রবিউল করিম ও আব্দুর রহমান প্রমূখ।

​বক্তারা তাড়াশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ এবং প্রোটিনের চাহিদা পূরণে প্রান্তিক মৎস্য চাষীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রাকৃতিক পরিবেশে বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ছোটমাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবাচ্ছন্দে ছোটমাছ নিধন বা অতিরিক্ত শিকার বন্ধ করা অতিব গুরুত্বপূর্ন। 

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]