ঝিনাইদহ প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-16T08:13:49+06:00
2026-08-16T08:13:49+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:১৩ এএম 
ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আল আরাবি ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম শাহিন হোসেন।

পরিবারের বাড়ি হরিণাকুণ্ড উপজেলার ভবানীপুর গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তারা ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৩টা থেকে আল আরাবির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে উপজেলা পরিষদের পুকুরে সে ডুবে যেতে পারে বলে ধারণা করে সেখানে খোঁজ শুরু করেন তারা।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। রাত ৮টার দিকে পুকুর থেকে আল আরাবিকে উদ্ধার করা হয়। এরপর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, রাত সাড়ে ৮টার দিকে আল আরাবি নামের ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]