খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-16T08:03:48+06:00
2026-08-16T08:03:48+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
রূপসায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:০৩ এএম 
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে গলা ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা যাচ্ছি, এখনও স্পটে পৌঁছাতে পারিনি।’ ঘটনাস্থলে পৌঁছানোর পর হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]