গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-15T20:54:00+06:00
2026-08-15T20:54:00+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম 
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গুরুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে ধারাবারিষা নয়াবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আলী শেখ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা ও উপজেলা বিএনপির সাবেক সহ  সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান সোহাগ।

এ ছাড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসান, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু, মো. শরিফুল ইসলাম বিপ্লব,  হাজী মোহাম্মদ রেজাউল করিম সাবেক সভাপতি চাপিলা ইউনিয়ন বিএনপি জাফর ইকবাল নয়ন সাবেক সাধারণ সম্পাদক চাপিলা ইউনিয়ন বিএনপি দোরাপ আলি সরকার, সাবেক সভাপতি খুবজীপুর ইউনিয়ন বিএনপি, রফিকুল ইসলাম রফিক সাবেক সভাপতি মশিন্দা ইউনিয়ন বিএনপি হাবিবুর রহমান খোকন সাবেক সাধারণ সম্পাদক মশিন্দা ইউনিয়ন বিএনপি, শাহিন কাওছার, সাবেক সাধারণ সম্পাদক ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, মো. রিপন সিং, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, পৌর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. সুমন হাসান সুমন এবং সেলিম হোসেন পৌর যুবদলের সদস্য,  উপজেলা যুবদলের সদস্য মো. ইসরাফিল শেখ ও রাজু আহমেদ, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. রাঙা মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফুর ইসলাম রবিউল,  মো.শাকিল আহমেদ আহব্বায়ক গুরুদাসপুর পৌর ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁচকৈড় বস্ত্র মালিক সমিতির সভাপতি মোঃ ইস্তিয়াক শান্ত রকি। 

এসময় গুরুদাসপুর উপজেলা সহ ছয়টি ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও নেতৃত্বের অধ্যায় অনস্বীকার্য। প্রতিকূলতা ও নানা রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি আপসহীন নেতৃত্বের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন।

পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতাকর্মী ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]