সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বিদ্যুত, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি জেলা সদরের অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন।
এ সময় তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনমিয় করেন। মতবিনিময় কালে তিনি হাসপাতালটি সঠিকভাবে পরিচালনা ও রোগীরা যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে বিভিন্ন দিক নিদের্শনা মুলক বক্তব্য দেন। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালকুদার, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, ভিপি শামীম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসহ দলীয় ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর তিনি জেলা পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেন।