রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-08-15T13:31:59+06:00
2026-08-15T13:31:59+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৩১ পিএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ছিনতাইয়ের টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী জানান, ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, গুলি ও টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আজ শনিবার (১৫ আগস্ট) গোয়েন্দা পুলিশ প্রধান (ডিবি) শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

এর আগে, গত রোববার (৯ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডি এল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। পরে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা।

মামলায় ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হয়।

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার তুলনামূলক বেশি পরিমাণ টাকা ব্যাংকে নেওয়া হয়।

ঘটনার দিনও নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গাড়িটির পথ আটকে দেন। পরে তারা গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামান এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার পর টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। মামলায় ছিনতাই হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত