দিনাজপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-15T13:22:59+06:00
2026-08-15T13:22:59+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
ভারতের স্বাধীনতা দিবসে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:২২ পিএম 
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও খালাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি না করার কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

এর ফলে শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]