সিলেট প্রতিনিধি

অপরাধ

2026-08-12T13:34:34+06:00
2026-08-12T13:34:34+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
অপরাধ
সিলেটে একই বাসায় স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা খুন
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৩৪ পিএম 
সিলেট নগরীর রায়নগরের রাজবাড়ী মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে বাসাটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মিতালী ১১১ নম্বর নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। পুলিশ জানিয়েছে, তিনজনকেই গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার দ্বিতীয় তলায় আব্দুস সত্তারের কক্ষের দরজা ভেঙে ভেতরে তিনজনের মরদেহ দেখতে পাওয়া যায়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

নিহত আব্দুস সত্তারের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। তাঁর এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং দুই মেয়ে যুক্তরাজ্যে থাকেন। তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, ‘ঘরের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে। কেন তাদের হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।’ হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

জ/উ






Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]