জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-08-12T13:50:44+06:00
2026-08-12T13:50:44+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রবাস
ব্রাজিলের ‘হোম শো’ মেলায় বাংলাদেশের চার প্রতিষ্ঠান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম 
দক্ষিণ আমেরিকার বাজারে রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে ব্রাজিলে অনুষ্ঠিত ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় সাও পাওলোর Distrito Anhembi প্রাঙ্গণে মেলাটি শুরু হয়েছে। আগামী ১৩ আগস্ট পর্যন্ত চলবে এ মেলা।

দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এই মেলায় বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান পাঁচটি বুথে নিজেদের পণ্য প্রদর্শন করছে। প্রতিষ্ঠানগুলো হলো-জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।

এ ছাড়া ইপিবি ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে একটি পৃথক বুথে বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের ব্রশিওর, লিফলেট ও প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে দেশের রপ্তানি খাতের প্রসার ও প্রচারসংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্রও দেখানো হচ্ছে।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত পণ্য, ন্যাচারাল ফাইবারের ঝুড়ি, হোম ডেকর, বাঁশজাত পণ্য, টেরাকোটা ও ক্লে সামগ্রী এবং নকশিকাঁথা প্রদর্শন করছে।

মেলার শুরুতে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাস ও ব্রাজিলের কর্মকর্তারা, দেশটির বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকেই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর বুথে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান-টু-প্রতিষ্ঠান (বিটুবি) বৈঠকও অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্টল ঘুরে পণ্যের গুণগত মান দেখেন আগ্রহী ক্রেতারা। তারা বিভিন্ন পণ্যের প্রশংসার পাশাপাশি বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেন।

মেলার সাইডলাইন ইভেন্ট হিসেবে আজ (১২ আগস্ট) বাংলাদেশের ‘হোম ও লাইফস্টাইল পণ্য উৎপাদন ও রপ্তানি’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধি ও বিদেশি ক্রেতারা অংশ নেবেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে লাতিন আমেরিকার বাজারে দেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণের নতুন সুযোগ তৈরি হবে।

জ/উ






Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]