যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-08-06T10:26:02+06:00
2026-08-06T10:26:02+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:২৬ এএম | ৬ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার শনির আখড়া মেইন রোডের রোমেল ভুইয়া টাওয়ারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালায়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী রাতে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আজিজুল শেখ ওরফে আইজুল (৪০) এবং মো. দিদার মিয়া (৩৯)। অভিযানে তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত